‘ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে। তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের এখনকার কার্যক্রমে মনে হচ্ছে সরকার ও দুই তিনটি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ। কমিশনের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলেও তিনি মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালনে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
০২:১৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার